হোম

মজার ধাঁধা উত্তর সহ: ৯০% মানুষ ভুল করে, আপনি পারবেন?

আজকের এই পোস্টে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাছাই করা কিছু মজার ধাঁধা উত্তর সহ, যা আপনার মস্তিষ্কের ব্যায়াম তো করাবেই, সাথে দিবে বনফুলের নির্মল বিনোদন।

মজার ধাঁধা উত্তর সহ

ধাঁধা #৪০
আকাশ ধুমধুম পাতালে কড়া, ভাঙ্গল হাঁড়ি লাগল জোড়া।
উত্তর: মেঘের ডাক ও বিজলী
ধাঁধা #৩৯
লোহার চেয়ে শক্ত তুলোর চেয়ে নরম।
উত্তর:মন
ধাঁধা #৩৮
নিজের গালে নিজে চড় মারি কখন?
উত্তর: গালে মশা বসলে
ধাঁধা #৩৭
এমন কী আছে যা কথা বলে না, কিন্তু তার মধ্যে শত গল্প লুকিয়ে থাকে?
উত্তর: বই
ধাঁধা #৩৬
এমন কোন গাছ আছে যা মাটিতে জন্মায় না?
উত্তর: পারিবারিক গাছ ( Family Tree)
ধাঁধা #৩৫
কী এমন একটি বাড়ি যা দেখার জন্য টিকিট কেটে ঢুকতে হয়?
উত্তর: চিড়িয়াখানা
ধাঁধা #৩৪
একটি বৃত্ত যা ঘুরতে ঘুরতে নিজেকে খায়, এটি কী?
উত্তর: চাকতি বা চাকা
ধাঁধা #৩৩
এমন এক জিনিস যা থাকে না, কিন্তু দেখতে পাওয়া যায়।
উত্তর: কল্পনা
ধাঁধা #৩২
এমন কোন ফল আছে যা আপনাকে খেতে হয় না, কিন্তু নাম শুনলে মিষ্টি লাগে? মধু ফল
উত্তর: মধু ফল
ধাঁধা #৩১
কী এমন একটি জিনিস যা আপনি যেখানেই যান, আপনার পেছনে থাকে?
উত্তর: পায়ের ছাপ
ধাঁধা #৩০
৭ এর আগে ৬ কে কেন থাকতেই হবে?
উত্তর: নাহলে সবাই সাত-পাঁচ ভাবতে পারে
ধাঁধা #২৯
আমি কাটার জন্যই রাখি, কিন্তু কেউ ছিড়ে দিলে ভীষন রাগ হই। জিনিসটি কি?
উত্তর: মাথার চুল
ধাঁধা #২৮
এমন একটি জিনিসের নাম বলো যা কথা বলে না, কিন্তু মনের কথা বলে দেয়।
উত্তর: চোখ
ধাঁধা #২৭
এমন এক জিনিস যা ঘোরে, কিন্তু নিজের জায়গা থেকে সরে না।
উত্তর: পাখার ব্লেড
ধাঁধা #২৬
কী এমন জিনিস যা বাতাসে ভাসে কিন্তু ওজনহীন?
উত্তর: গন্ধ
ধাঁধা #২৫
এমন এক নদী যা আপনি কখনো পার করলে কখনো ভিজবেন না?
উত্তর: মানচিত্রের নদী
ধাঁধা #২৪
এমন এক জিনিস যা কেবল একবারই হয়।
উত্তর: জন্ম
ধাঁধা #২৩
কোন জিনিসটি যত বেশি তোলেন, ততই হালকা লাগে?
উত্তর: বেলুন
ধাঁধা #২২
একটি ট্রাক ড্রাইভার ওয়ান ওয়ে রাস্তা দিয়ে,সিগন্যাল না মেনে উল্টো দিকে যাচ্ছিলো , তবু ট্রাফিক পুলিশ ধরলনা কেনো ?
উত্তর: কারণ ট্রাক ড্রাইভারটি হেঁটে যাচ্ছিল
ধাঁধা #২১
একই প্রশ্ন কিন্তু , সবাই আলাদা আলাদা উত্তর দেয়, অথচ সবার উত্তরই ঠিক , প্রশ্নটি কি ?
উত্তর: তোমার নাম কি
ধাঁধা #২০
তিন অক্ষরে জিনিসটা কি নাম তার বলনা মাথা কাটলে চলে আর মাথা না কাটলে চলে না।
উত্তর: পেন্সিল
ধাঁধা #১৯
পাখা নাই উড়ে চলে, মুখ নাই ডাকে, বুক চিরে আলো ছোটে, কান ফাটে হাঁকে।
উত্তর: মেঘ
ধাঁধা #১৮
কোন পোকার খাবার মানুষ চুরি করে খায়?
উত্তর: মৌমাছির
ধাঁধা #১৭
পৃথিবীর মতো গোল, কিন্তু পৃথিবী নয়, পাতার মতো সবুজ,কিন্তু পাতা নয় রক্তের মতো লাল, কিন্তু রক্ত নয় বল দেখি উত্তরটা কি?
উত্তর: তরমুজ
ধাঁধা #১৬
আমি গায়ে দিই না কিছুই, তবু আমাকে সবাই পড়ে।
উত্তর: খবরের কাগজ
ধাঁধা #১৫
এমন একটা জিনিস লেজ দিয়ে সমুদ্র থেকে পানি খায়। মাথায় আগুন নিয়ে ঘুরে বেড়ায়।
উত্তর: প্রদীপ
ধাঁধা #১৪
উড়তে পেখম বীর। কিন্তু ময়ূর সে নয়। মানুষ খায় গরুকে খায়, বাঘ সে নয়।
উত্তর: মশা
ধাঁধা #১৩
কোন ফলের ফুল ফোটে কি ফোটে না, সকালে-বিকালে কেউই তা তো দেখে না।
উত্তর:ডুমুর ফল
ধাঁধা #১২
কোন টেবিলে পা নেই।
উত্তর: টাইম টেবিলের
ধাঁধা #১১
কত’র মধ্যে কত বাদ দিলে অবশিষ্ট কি থাকবে?
উত্তর: র থাকবে
ধাঁধা #১০
দুই বর্ণের শব্দ আমি জলের মাঝে রই দ্বিতীয় বর্ণ কাটলে পরে আপন আমি হই।
উত্তর: মাছ
ধাঁধা #৯
এমন কী জিনিস যা ছুঁলে আপনি কখনো দেখতে পান না?
উত্তর: বিদ্যুৎ
ধাঁধা #৮
মেঘের ডাকে জল ছেড়ে, ডাঙায় উঠে পড়ে, মানুষ তার মাঠে পেলে , নিয়ে যায় ঘরে।
উত্তর: কইমাছ
ধাঁধা #৭
জলের জন্তু নয় তবুও জলেই বাস করে হাত নেই পা নেই তবু সাঁতার কাটে।
উত্তর: নৌকা
ধাঁধা #৬
ওপার থেকে এলো বুড়ি সাদা কাপড় পরে মহানন্দে বসল খেতে ঘাড় নেড়ে নেড়ে।
উত্তর: বক
ধাঁধা #৫
কোন জিনিসটি সাদা থাকলে নোংরা আর কালো থাকলে পরিষ্কার?
উত্তর: ব্লেকবোর্ড
ধাঁধা #৪
গরু দুধ দেয়,মুরগি ডিম দেয়,এমন কে আছে যেদুধ-ডিম একসাথে দেয়!
উত্তর: দোকানদার
ধাঁধা #৩
কাকে দুইবার ডাকলে, সে মেয়ে থেকে ছেলে হয়ে যায়?
উত্তর: মামা
ধাঁধা #২
রাজা আছে, রানী নেই, পানি আছে, মাছ নেই?
উত্তর: চোখ
ধাঁধা #১
কোন গ্রামে মানুষ থাকে না?
উত্তর: টেলিগ্রামে

আরোও অন্যান্য ধাঁধা দেখতে এখানে Bangla Dhadha ক্লিক করুন ।

আপনি কি সব ধাঁধার উত্তর দিতে পেরেছেন? আপনার বন্ধুদের চ্যালেঞ্জ জানাতে নিচের শেয়ার বাটনটি ব্যবহার করুন!