ধাঁধা: শুধু জিনিয়াসরাই পারে! ৫০টি চ্যালেঞ্জিং বাংলা ধাঁধা (২০২৬)

ছোটবেলা থেকে আমরা সবাই ধাঁধার সঙ্গে পরিচিত। কিন্তু আপনি কি জানেন, ধাঁধা (Dhadha) শুধু মজা নয়—এটি আপনার মস্তিষ্ককে তীক্ষ্ণ করে, চিন্তার গতি বাড়ায় এবং সমস্যা সমাধানের ক্ষমতা উন্নত করে?

আপনি যদি গুগলে “ধাঁধা” লিখে সেরা কিছু খুঁজে থাকেন, তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন।

আজকের এই পোস্টে আমরা নিয়ে এসেছি ৫০টি বাছাই করা বাংলা ধাঁধা, যা এতটাই মজার ও চ্যালেঞ্জিং যে—
৯০% মানুষ সবগুলোর উত্তর দিতে পারে না!

চলুন দেখা যাক, আপনি কয়টি পারেন —

কেন ধাঁধা সমাধান করা বুদ্ধির পরিচয়?

ধাঁধা (dhada) সমাধান করা মানে শুধু উত্তর জানা নয়—এটি আপনার চিন্তাশক্তি, যুক্তি এবং পর্যবেক্ষণ ক্ষমতার পরীক্ষা।

নিয়মিত ধাঁধা চর্চা করলে আপনি পাবেন:

  • মস্তিষ্কের দ্রুত কাজ করার ক্ষমতা
  • সমস্যা বিশ্লেষণ করার দক্ষতা
  • মনোযোগ ও ফোকাস বৃদ্ধি
  • বিনোদনের সাথে শেখার সুযোগ

তাই বলা যায়, যারা ধাঁধা ভালো পারে, তাদের চিন্তার গতি অন্যদের তুলনায় এগিয়ে থাকে।

সেরা ৫০টি বাংলা ধাঁধা উত্তর সহ (৫০–১)

নিচের ধাঁধাগুলো মনোযোগ দিয়ে পড়ুন এবং উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর দেখার আগে নিজে ভাবুন — তাহলেই আসল মজা!

নোটঃ আপনি যখন ক্র্যাচ করে উত্তর দেখবেন তারপর উপরের দিকে স্ক্রল করতে হলে সেই ক্র্যাচ করা বাটন থেকে আঙুল সরিয়ে স্ক্রল করতে হবে কারণ উত্তর দেখার জন্য মানে, ক্র্যাচ করার জন্য সেই বাক্সে জাভা স্ক্রিপ্ট (Java Script) দিয়ে স্ক্রল বন্ধ করা থাকে !

ধাঁধা #৫০
এমন কি জিনিস আছে ভাই, যা নিজের থাকা ভালো, পরের কাছ থেকে পেলে মুখ হয়ে যায় কালো?
লজ্জা
ধাঁধা #৪৯
দাঁড়ায় না সে, বসে নাকো, চলাই যে তার কাজ, তত্ত্ব তাহার যে না বোঝে, মাথায় পড়ে বাজ?
সময়
ধাঁধা #৪৮
জমি থেকে বেরুল টিয়ে লাল টুপি মাথায় দিয়ে।
পেঁয়াজ
ধাঁধা #৪৭
বর্ষাকালে তিন অক্ষরে আয়েশ করে খায়, প্রথম অক্ষর ছেড়ে দিলে, সুন্দরীদের হাতে উঠে যায়?
খিচুড়ি
ধাঁধা #৪৬
আট পা, ষোল হাটু, বসে থাকে বীর বাঁটু, শূন্যে পেতে জাল, শিকার ধরে সর্বকাল।
মাকড়সা
ধাঁধা #৪৫
আকাশ থেকে পড়ল ফল, ফলের মধ্যে শুধুই জল।
শিলা
ধাঁধা #৪৪
আকাশে উড়ি আমি, পাখির আকারে। মাছ ধরে যাই আমি দৈত্যের রূপ ধরে।
বক
ধাঁধা #৪৩
কোন গাছে পাতা থাকে না কিন্তু ফল ধরে?
ফণীমনসা
ধাঁধা #৪২
আকাশে বাতাসে আছি, পৃথিবীতে নেই। চাঁদ আর তারায় আছি সূর্যতে নেই।
আকার (া) স্বরচিহ্ন
ধাঁধা #৪১
সবাই আমাকে ফেলে দেয় কিন্তু আমি ছাড়া বেঁচে থাকা অসম্ভব। আমি কে?
নিঃশ্বাস (CO2 ত্যাগ করা)
ধাঁধা #৪০
আকাশেতে জন্ম তার, দিবা রাতি থাকে। লোকে কিন্তু রাত্রিতে কেবল দেখে।
তারা
ধাঁধা #৩৯
আগ কেটে বাগ কেটে রূপিলাম চারা, ফল নেই, ফুল নেই, শুধু লতায় ভরা।
পান গাছ
ধাঁধা #৩৮
আকাশের বড়ো উঠান, ঝাড়ু দেওয়ার নেই। এই যে ফুল ফুটে আছে, ধরবার কেউ নেই।
তারা
ধাঁধা #৩৭
কোন জিনিস মানুষ কেনার সময় কালো, ব্যবহারের সময় লাল আর ফেলে দেওয়ার সময় ধূসর?
কয়লা
ধাঁধা #৩৬
আকাশ হতে পড়ল কল, তার মধ্যে রক্ত। বলতে হবে, কি নাম তার?
কালোজাম
ধাঁধা #৩৫
আসবে তারা যাদের স্বভাব, ভাত ছড়ালে হবে না অভাব।
কাক
ধাঁধা #৩৪
আচার্য মহাশয় বলেন, কি আশ্চর্য কথা! কোন কালে কে শুনেছে, ফলের আগায় পাতা।
আনারস
ধাঁধা #৩৩
ইংরেজিতে বাদ্য, বাংলায় খাদ্য কিংবা সে ফল, চট করে বল।
বেল
ধাঁধা #৩২
আট চালা ঘর তার, একটিই খুঁটি ঘর বন্ধ করতে হলে তার টিপতে হয় টুটি।
ছাতা
ধাঁধা #৩১
আদি স্থানে একুশ দিয়ে পাঁচ অংকের সংখ্যা ভাই। চার দিয়ে করলে গুণ উল্টে যায় সংখ্যাটাই।
২১৯৭৮×৪= ৮৭৯১২
ধাঁধা #৩০
পা নেই চলে সে, মুখ নেই কথা বলে, প্রাণহীন দেহ তার, কিন্তু মরে না সে?
ঘড়ি
ধাঁধা #২৯
এমন কি জিনিস যা আপনি কিনতে পারেন কিন্তু আপনি নিজে ব্যবহার করতে পারেন না?
কফিন
ধাঁধা #২৮
এমন কি জিনিস যা আপনি যত বেশি নিবেন তত বেশি ছাড়বেন?
শ্বাস
ধাঁধা #২৭
এমন কি জিনিস যা আপনি কখনো দেখেননি কিন্তু সবসময় আপনার সাথে আছে?
পিঠ
ধাঁধা #২৬
হাত দিলে বন্ধ করে সূর্যদোয়ে খোলে, ঘোমটা দেওয়া স্বভাব তার মুখ নাহি তোলে।
লজ্জাবতী লতা
ধাঁধা #২৫
পেট ভরে না তবু খায় সর্ব প্রাণি, প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয়।
বাতাস
ধাঁধা #২৪
নয়নে নয়নে থাকে দেখতে সুন্দর হয়, নয়নকে সুন্দর রাখে নয়নের কেউ নয়।
কাজল
ধাঁধা #২৩
ফস করে রেগে যাই জ্বলি দপ করে, বাক্সে সারি সারি ঘুমে থাকি পড়ে?
দেশলাই
ধাঁধা #২২
দশ মাথা এক হাত চলমান তাঁবু, রোদে-জলে তাঁবু মেলে হেটে যান বাবু।
ছাতা
ধাঁধা #২১
এই ঘরে যাই, ওই ঘরে যাই দুম দুমিয়ে আছাড় খাই।
ঝাঁটা
ধাঁধা #২০
জনম গেল দুঃখে, বুকে আমার আগুন দিয়ে, থাকো অনেক সুখে।
হুঁকা
ধাঁধা #১৯
দুধ দিয়ে ফুল সাজে খেতে অনেক মিঠা লাগে।
সন্দেশ
ধাঁধা #১৮
কম দিলে যায় না খাওয়া, বেশি দিলে বিষ, মা বলেছে, বুঝে শুনে তার পরেতে দিস।
লবণ
ধাঁধা #১৭
যে মুখে খায়, সেই মুখে হাগে এই প্রাণি নিত্য রাত জাগে।
বাদুড়
ধাঁধা #১৬
সাগর থেকে জন্ম নিয়ে আকাশে করে বাস মায়ের কোলে ফিরে যেতে জীবন হয় লাশ।
মেঘ
ধাঁধা #১৫
এই দেখি এই নাই তার আগে আগুন নাই।
বিদ্যুৎ
ধাঁধা #১৪
কাঁচা খাও, পাকা খাও খাইতে রড় মিষ্টি আমি যদি খাইতে বলি চটে গিয়ে করো অনাসৃষ্টি।
কলা
ধাঁধা #১৩
লবণ
ধাঁধা #১২
পারলে বলেনত দেখি – দেহ আছে প্রাণ নেই; সে এক রাজা, সৈন্য সব আছে নেই তার প্রজা।
দাবার রাজা
ধাঁধা #১১
সকাল থেকে সন্ধ্যা একা একা ঘোরে, খবর তার নেয় না কেউ, সবাই চায় তারে। এইটা কি?
সূর্য
ধাঁধা #১০
কী এমন জিনিস যা শব্দ হলেই ভেঙে যায়?
নিরবতা
ধাঁধা #৯
টুক-টুক দু’চার বাড়ি, খানিকক্ষন লছর-পছর, হয়ে গেল যখন, ধূয়ে দিল তখন।
কাপড় পরিষ্কার করা
ধাঁধা #৮
কোন্ সে শয়তান, নাকে বসে ধরে কান।
চশমা
ধাঁধা #৭
তিন অক্ষরে নাম আমার সুগন্ধি এক সাথী, মাঝের অক্ষর কাটো যদি বাইশ পায়ে খাই লাথি। কিন্তু যদি কাটো মাথা উঠব আবার গাছে, মন্দ তুমি যতই বলো তা পেটে ভরা আছে।
বকুল
ধাঁধা #৬
ডালে ডালে ঝুলে থাকে, ছুঁলেই নিচে পড়ে?
শিশির
ধাঁধা #৫
মুখ আছে কথা বলে না, পা আছে হাঁটে না?
নৌকা
ধাঁধা #৪
দিনে বহুবার রঙ বদলায়?
ট্রাফিক লাইট
ধাঁধা #৩
ছোট বেলায় সবুজ, বড় বেলায় লাল?
লাল মরিচ
ধাঁধা #২
সাদা হলে কালো, কালো হলে সাদা?
চক ও বোর্ড
ধাঁধা #১
মাথা ৩, মুখ ১, ক্ষুধা মোটে পায়না, খেতে দিলে খেতে থাকে পেট কিন্তু ভরে না।
মাটির উনুন

বন্ধুদের সাথে চ্যালেঞ্জ খেলুন

এই ধাঁধাগুলো কি আপনার কাছে সহজ মনে হয়েছে? তাহলে এবার বন্ধুদের চ্যালেঞ্জ দিন! এই পোস্টটি WhatsApp বা Facebook-এ শেয়ার করুন দেখুন, আপনার বন্ধু কয়টি সঠিক উত্তর দিতে পারে!

Challenge:
“কে বেশি বুদ্ধিমান?”

আরও কিছু জনপ্রিয় ধাঁধার কালেকশন

আপনি যদি আরও মজার ও ভিন্ন ধরনের ধাঁধা খুঁজে থাকেন, তাহলে নিচের পোস্টগুলো অবশ্যই দেখুন:

নিয়মিত নতুন ধাঁধা পেতে:

আমাদের ওয়েবসাইটটি বুকমার্ক করুন হোম স্ক্রিনে অথবা স্ক্রল করে একেবারে নিচে চলে যান আমাদের Web App আছে ডাউনলোড করে নিতে পারেন ।

কারণ আমরা প্রতিনিয়ত নতুন নতুন মজার, কঠিন ও বুদ্ধির ধাঁধা আপলোড করি!

আপনি কি সব ধাঁধার উত্তর দিতে পেরেছেন? আপনার বন্ধুদের চ্যালেঞ্জ জানাতে নিচের শেয়ার বাটনটি ব্যবহার করুন!