গণিত (অংক) মানেই কেবল জটিল সমীকরণ নয়, গণিত হতে পারে অনেক মজার। আপনি যদি নিজের বুদ্ধিকে আরও ধারালো করতে চান এবং বন্ধুদের সাথে মজার ধাঁধা শেয়ার করতে চান, তবে আজকের এই গণিত ধাঁধা উত্তর সহ বা অংকের ধাঁধা উত্তর সহ কালেকশনটি আপনারই জন্য। এই ধাঁধাগুলো সমাধান করতে হলে আপনাকে শুধু অংক জানলেই হবে না, বরং একটু ভিন্নভাবে চিন্তা করে সমাধান করতে হবে।
Table of Contents
সেরা গণিত ধাঁধা উত্তর সহ কালেকশন (অংকের খেলা)
চলুন আজকের এই পোস্টে আপনাকে চ্যালেঞ্জ করা কয়েকটি গণিত ধাঁধা শুরু করা যাক —
ধাঁধা #৩২
১ কিউবিক মিটারে কত লিটার পানি ধরে?
উত্তর: ১০০০ লিটার
ধাঁধা #৩১
জোড় সংখ্যার সাথে ১ যোগ করলে কী হয়?
উত্তর: বিজোড় সংখ্যা
ধাঁধা #৩০
০.৫ এর অর্ধেক কত?
উত্তর: ০.২৫
ধাঁধা #২৯
বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ থাকে?
উত্তর: ৩৬০ ডিগ্রি
ধাঁধা #২৮
একটি ডজন ও একটি হালি মিলে মোট কয়টি?
উত্তর: ১৬টি
ধাঁধা #২৭
কোনো সংখ্যাকে ০ দিয়ে গুণ করলে কত হয়?
উত্তর: ০
ধাঁধা #২৬
কোন তিনটি সংখ্যার যোগফল এবং গুণফল সমান?
উত্তর: ১, ২ এবং ৩। (1+2+3=6 এবং 1x2x3=6)।
ধাঁধা #২৫
ইংরেজি বর্ণমালার কোন অক্ষরটি একটি অংকও বটে?
উত্তর:I (রোমান সংখ্যায় ১)।
ধাঁধা #২৪
৪ + ৪ = ২০, ৫ + ৫ = ৩০ হলে, ৬ + ৬ = কত?
উত্তর: ৪২ (সূত্র: X × (x+1))
ধাঁধা #২৩
একটি লাঠি দুই টুকরো করতে ১ মিনিট লাগলে, ৩ টুকরো করতে কতক্ষণ লাগবে?
উত্তর: ২ মিনিট।
ধাঁধা #২২
৫টি বিড়াল ৫টি ইঁদুর ধরে ৫ মিনিটে। ১০০টি ইঁদুর ধরতে ১০০টি বিড়ালের কত সময় লাগবে?
উত্তর:৫ মিনিটই লাগবে।
ধাঁধা #২১
০ (শূন্য) আবিষ্কার করেন কে?
উত্তর: আর্যভট্ট।
ধাঁধা #২০
তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি?
উত্তর: ১০০।
ধাঁধা #১৯
১ থেকে ১০ এর মধ্যে কোন সংখ্যাটি সবচেয়ে বেশি অলস?
উত্তর: ৭ (কারণ Seven Ate/Eight Nine!)।
ধাঁধা #১৮
৮টি ৮ ব্যবহার করে কীভাবে ১০০০ বানানো যায়?
উত্তর: ৮৮৮ + ৮৮ + ৮ + ৮ + ৮ = ১০০০।
ধাঁধা #১৭
একটি পুকুরে প্রতিদিন পদ্মফুল দ্বিগুণ হয়। ২০ দিনে পুকুরটি ভরে গেলে, অর্ধেক ভরতে কতদিন লেগেছিল?
উত্তর: ১৯ দিন।
ধাঁধা #১৬
কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই গুণ করলে এবং ভাগ করলে ফলাফল একই থাকে?
উত্তর: ১।
ধাঁধা #১৫
১-এর পরে ২, ২-এর পরে ৩। কিন্তু কোন সংখ্যার পর আর কোনো সংখ্যা নেই?
উত্তর: শেষ সংখ্যা (বা যে কোনো সংখ্যা যা আপনি শেষ হিসেবে ধরেন)।
ধাঁধা #১৪
৩টি ৯ ব্যবহার করে কীভাবে ১১ বানানো সম্ভব?
উত্তর: ৯৯ ÷ ৯ = ১১।
ধাঁধা #১৩
তিনজন মানুষ একটি নৌকায় ছিল। নৌকাটি উল্টে গেল, কিন্তু কারোরই চুল ভিজল না। কেন?
উত্তর: কারণ তারা সবাই ন্যাড়া ছিল!
ধাঁধা #১২
১ থেকে ১০০ পর্যন্ত লিখতে গেলে কতবার ‘৯’ লিখতে হয়?
উত্তর: ২০ বার।
ধাঁধা #১১
৪ পায়ে বসি আমি ৮ পায়ে চলি রাক্ষস নই খোক্কস নই আস্ত মানুষ গিলি
উত্তর: পালকি
ধাঁধা #১০
একটি ট্রেনে ১০ জন যাত্রী ছিল। ২ জন নেমে গেল, ৫ জন উঠলো। এখন কয়জন?
উত্তর: ১৩ জন
ধাঁধা #০৯
জনি মাত্র ১-এর জন্য ১০০ পায়নি। বলতে পারেন সে কত পেয়েছে?
উত্তর:দুই শূন্য (০০) পেয়েছে।
ধাঁধা #০৮
গাছে দশটি পাখি বসে আছে। একটিকে গুলি করলে কয়টি থাকবে?
উত্তর: গুলি লাগলে একটি । না লাগলে একটিও না ।
ধাঁধা #০৭
৩ অক্ষরে নাম তার উঁচু জিনিস বটে ১ম অক্ষর বাদ দিলে তোমার দেহে পাবে?
উত্তর:পাহাড়
ধাঁধা #০৬
৫+৫+৫ = ৫৫০। মাত্র একটি রেখা টেনে এটি প্রমাণ করুন।
উত্তর: প্রথম ‘+’ চিহ্নটির ওপর একটি ছোট রেখা টেনে ‘৪’ বানিয়ে দিন। তাহলে হবে ৫৪৫+৫ = ৫৫০।
ধাঁধা #০৫
এমন একটি সংখ্যার নাম বলুন, যা দিয়ে ওই সংখ্যাটিকেই গুণ করলে এবং ভাগ করলে ফলাফল একই থাকে?
উত্তর: ১ (কারণ ১×১ = ১ এবং ১÷১ = ১)।
ধাঁধা #০৪
একটি ব্যাগে ৫টি আপেল আছে। ৫ জন শিশুকে একটি করে আপেল দেওয়া হলো, কিন্তু ব্যাগে আরও একটি আপেল রয়ে গেল। কীভাবে?
উত্তর: শেষ শিশুকে ব্যাগসহ আপেলটি দেওয়া হয়েছিল।
ধাঁধা #০৩
১ থেকে ৯ এর মধ্যে কোন সংখ্যাকে অর্ধেক করলে শূন্য হবে?
উত্তর: ৪ কে অর্ধেক করে কাটলে আপনি দুটো শূন্য পাবেন৷
ধাঁধা #০২
একজন মহিলার ৬ জন ছেলে মেয়ে ছোট মেয়ের বয়স যদি ২ বছর হয় তাহলে মা ও মেয়ের নাম কী?
উত্তর: মায়ের নাম হবে ঋতু এবং মেয়ের নাম হবে বর্ষা
আমাদের এই গণিত ধাঁধা উত্তর সহ পোস্টের ২০টি ধাঁধার মধ্যে আপনি কয়টি নিজে থেকে সমাধান করতে পেরেছেন?
১৫-২০টি: আপনি একজন গণিত বিশেষজ্ঞ!
১০-১৫টি: আপনার বুদ্ধি বেশ তীক্ষ্ণ।
৫-১০টি: আরও একটু প্র্যাকটিস দরকার।
আশা করি আমাদের আজকের এই গণিত ধাঁধা উত্তর সহ পোস্টটি আপনাদের ভালো লেগেছে। এই ধাঁধাগুলো কেবল বিনোদন নয়, আপনার মস্তিষ্কের ব্যায়াম হিসেবেও কাজ করে। বন্ধুদের সাথে এই পোস্টটি শেয়ার করে তাদেরও চ্যালেঞ্জ জানান। আরোও বিভিন্ন ধরনের ধাঁধা সমাধান করতে আমাকের ওয়েভসাইটে নিয়মিত ভিজিট করুন ।
আপনি কি সব ধাঁধার উত্তর দিতে পেরেছেন? আপনার বন্ধুদের চ্যালেঞ্জ জানাতে নিচের শেয়ার বাটনটি ব্যবহার করুন!