আপনি কি এমন কিছু খুঁজছেন, যা একদিকে আপনার মন ভালো করে দেবে আর অন্যদিকে বুদ্ধিকে একটু নাড়িয়ে দেবে? তাহলে আপনি একদম ঠিক জায়গাতেই এসেছেন। এখানে পাবেন হাসির ধাঁধা উত্তর সহ , চলুন সম্পূর্ণ ব্লগ পড়ে দেখা যাক ।
Table of Contents
আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি হাসির ধাঁধা উত্তর সহ ২০২৬ সালের একদম নতুন ও বাছাই করা ১০টি সেরা হাসির ধাঁধা উত্তর সহ। এই ধাঁধাগুলো শুধু মজারই নয়, বরং উত্তর বের করতে গেলে আপনার যুক্তি ও চিন্তাশক্তিরও ভালো পরীক্ষা হবে।
হাসির ধাঁধা উত্তর সহ কী?
হাসির ধাঁধা (hasir dhadha bangla) হলো এমন একধরনের ধাঁধা যেখানে উত্তর জানলে স্বাভাবিকভাবেই হাসি পায়। প্রশ্নের ভেতরে থাকে মজার টুইস্ট, শব্দ খেলা বা অপ্রত্যাশিত যুক্তি।
হাসি শুধু মন ভালো করে না, মস্তিষ্ককেও করে আরও তীক্ষ্ণ । তাই শিশু থেকে শুরু করে বড়—সব বয়সের পাঠকদের জন্যই এই হাসির ধাঁধাগুলো সমানভাবে উপভোগ্য।
চলুন আর দেরি না করে শুরু করা যাক,
দেখে নেওয়া যাক—আপনার বুদ্ধির দৌড় ঠিক কতদূর!
ধাঁধা #৩৩
কোন ধরনের ব্যান্ড কখনও গান বাজায় না?
উত্তর: রাবার ব্যান্ড
ধাঁধা #৩২
দুই বাবা এবং দুই ছেলে একটি গাড়িতে আছেন, অথচ গাড়িতে মোট ৩ জন লোক আছে। কিভাবে?
উত্তর: তারা হলেন দাদু, বাবা এবং ছেলে ।
ধাঁধা #৩১
তার হাত আছে কিন্তু তালি দিতে পারে না
উত্তর: ঘড়ি
ধাঁধা #৩০
কোন ধানে চাল হয় না?
উত্তর: সমাধান
ধাঁধা #২৯
কোন ফুল মানুষকে বোকা মানায়?
উত্তর: এপ্রিল ফুল
ধাঁধা #২৮
এমন কী জিনিস না চাইলেও পাওয়া যায়?
উত্তর: মৃত্যু
ধাঁধা #২৭
তেল চকচক পাতা, ফলের ওপর কাটা – সেটি কী?
উত্তর: কাঁঠাল
ধাঁধা #২৬
এক থালা সুপারি গুনতে না পারি?
উত্তর: রাতের আকাশের তারা
ধাঁধা #২৫
কোন প্রাণীর ভয়ে আমরা খাঁচায় বন্ধ থাকি?
উত্তর: মশার ভয়ে
ধাঁধা #২৪
সাদা দুটি পুকুরে কালো হীরে চকচক করে?
উত্তর: চোখ
ধাঁধা #২৩
মুখ নেই তবু ডাকে, পাখা নেই তবুও উড়ে?
উত্তর: মেঘ
ধাঁধা #২২
কান আছে শোনে না, চোখ আছে দেখে না, মুখ আছে কথা বলে না?
উত্তর: পুতুল
ধাঁধা #২১
কোন বিলে জল নেই?
উত্তর: টেবিলে
ধাঁধা #২০
কোন চিনি ঝাল করে?
উত্তর: দারুচিনি
ধাঁধা #১৯
কোন দ্বীপে লোক নেই?
উত্তর: প্রদীপ
ধাঁধা #১৮
একটুখানি বিন্দু, তাতেই সুন্দরী কে?
উত্তর: কপালের টিপ
ধাঁধা #১৭
কোন জিনিস মানুষ খাওয়ার জন্য কিনে কিন্তু খায় না?
উত্তর: থালা/প্লেট
ধাঁধা #১৬
কোন প্রশ্নের উত্তরে যদি সে সত্যি বলে তবে হ্যাঁ বলা যায় না?
উত্তর: তুমি কি ঘুমিয়েছো?
ধাঁধা #১৫
কোন প্রশ্নের উত্তর সব সময় বদলাতে থাকে?
উত্তর: এখন কটা বাজে?
ধাঁধা #১৪
চিংড়ির গায়ে রক্তের রঙ কী?
উত্তর: নীল
ধাঁধা #১৩
কে সবচেয়ে জোরে দৌড়েও সেকেন্ড হয়?
উত্তর: ঘড়ির সেকেন্ডের কাঁটা?
ধাঁধা #১২
D ছাড়া Doctor কিভাবে লিখবো?
উত্তর: বাংলায় লিখলে D ছাড়া Doctor লিখতে পারবো
ধাঁধা #১১
কোন জিনিসটা তোমার কিন্তু সেই জিনিসটা তোমার থেকে অন্যরা বেশি ব্যবহার করে?
উত্তর: তোমার নাম
ধাঁধা #১০
কোন জিনিসের মাথা আছে কিন্তু চুল নেই?
উত্তর: পেরেক
ধাঁধা #০৯
কোন মাসে বুধবার নেই?
উত্তর: সমাসে
ধাঁধা #০৮
কোন চিল উড়তে পারে না?
উত্তর: পাঁচিল
ধাঁধা #০৭
কোন কান টানলে মাথা আসে না?
উত্তর: দোকান
ধাঁধা #০৬
আকাশে থাকে, জল খায় না ।
জল না খেয়ে সে মরে যায় না।
উত্তর: চাঁদ
ধাঁধা #০৫
বহু দাঁত রয়েছে কিন্তু কোনো কিছু খায় না ।
উত্তর: চিরুনি
ধাঁধা #০৪
কোন জিনিস বরের টা দেখা যায় কিন্তু বাপের টা দেখা যায় না?
উত্তর: বিয়ে
ধাঁধা #০৩
কোন লাটির আগায় মিষ্টি আছে?
উত্তর: আখ
ধাঁধা #০২
ঘরের মধ্যে ঘর নাচে কনে বর ।
উত্তর: মশারি
ধাঁধা #০১
আমি ফোনেও থাকি আবার তরকারিতেও থাকি , আমি কে?
উত্তর: সিম
আপনি যদি হাসির ধাঁধা উত্তর সহ খুঁজে থাকেন, তাহলে এই পোস্টটি আপনার জন্যই । আমাদের বুদ্ধির ধাঁধা, রোমান্টিক ধাঁধা এমন আরও নতুন ও মজার ধাঁধা পেতে আমাদের সাইট নিয়মিত ভিজিট করুন, আমরা নিয়মিত আমাদের পোস্টে ধাঁধা আপডেট করি। পোস্টটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আরোও ধাঁধা দেখুন – বুদ্ধির ধাঁধা উত্তর সহ ।