হোম ওয়ার্ড পাজল

বুদ্ধির ধাঁধা উত্তর সহ: ৪০টি মাথা ঘুরানো ধাঁধা ২০২৬!

এই পোস্টে আমরা নিয়ে এসেছি বুদ্ধির ধাঁধা উত্তর সহ, যেগুলো পড়লে যেমন মজা পাবেন, তেমনই আপনার চিন্তাশক্তি বাড়বে।

এই ধাঁধাগুলো শিশু থেকে বড়—সব বয়সের মানুষের জন্য উপযোগী। চলুন শুরু করা যাক —

বুদ্ধির ধাঁধা কী?

বুদ্ধির ধাঁধা এমন এক ধরনের ধাঁধা, যেখানে উত্তর পেতে হলে শুধু মুখস্থ বিদ্যা নয়,

একটু ভেবে, যুক্তি খাটিয়ে, কখনো আবার বাক্সের বাইরে চিন্তা করতে হয়।

এই ধরনের ধাঁধা—

  • মস্তিষ্ক সক্রিয় রাখে
  • সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায়
  • শিশুদের শেখার আগ্রহ বাড়ায়

বুদ্ধির ধাঁধা উত্তর সহ (সেরা সংগ্রহ)

নিচে দেওয়া প্রতিটি ধাঁধার উত্তর লুকানো আছে। নিজে আগে ভাবুন, তারপর “উত্তর দেখুন” এ ক্লিক করুন।

ধাঁধা #৪০
কোন জিনিস গরিবের কাছে বেশি থাকে আর ধনীর কাছে কম?
উত্তর: অবসর সময়
ধাঁধা #৩৯
কোন ঘরে মানুষ থাকতে পারে না?
উত্তর: খেলার ঘর যেমন – দাবা খেলার ঘর
ধাঁধা #৩৮
দিনে ঘুমায়, রাতে কাঁদে। যতো কাঁদে ততো মরে। কী সেটা?
উত্তর: মোমবাতি
ধাঁধা #৩৭
কোন চাল ফুটানো যায় না?
উত্তর: চালচলন
ধাঁধা #৩৬
কোন জিনিসের অনেকগুলো পাতা আছে কিন্তু সে গাছ নয়?
উত্তর: বই
ধাঁধা #৩৫
কোন ফুলের রস নেই, গন্ধও নেই?
উত্তর: কাগজের ফুল
ধাঁধা #৩৪
কোন রাজা রাজ্যে বাস করে না?
উত্তর: দাবার রাজা
ধাঁধা #৩৩
কোন জিনিস ছিদ্র থাকা সত্ত্বেও জল ধরে রাখতে পারে?
উত্তর: স্পঞ্জ
ধাঁধা #৩২
কালিদাস পন্ডিতের ফাঁকি, আড়াইশ থেকে পাঁচ পঞ্চাশ গেলে আর কত থাকে বাকী।
উত্তর: কিছুই না শূন্য
ধাঁধা #৩১
অতি ছোটো জিনিসটা, যে মানুষও বহন করতে পারে?
উত্তর: জুতো
ধাঁধা #৩০
কোন কার চলে না।
উত্তর: কুকার
ধাঁধা #২৯
আম নয়, জাম নয়, গাছে নাহি ফলে তবু সবাই তারে ফল নাম বলে।
উত্তর: পরীক্ষার ফল
ধাঁধা #২৮
সাজালে সাজে বাজালে বাজে রান্নায়ও সে কাজের। বলো কি সে?
উত্তর: মাটির হাঁড়ি
ধাঁধা #২৭
চোখ বড়, দীর্ঘ কেশ একটা দাঁড়া, শক্ত বেশ জলের পোকা বলতো কে কদর তার বিদেশে।
উত্তর: গলদা চিংড়ি
ধাঁধা #২৬
তিন অক্ষরের এমন এক রাজ্য পেট কাটলে খাই যে বেশ।
উত্তর: আসাম
ধাঁধা #২৫
শেষ পাতে জবাব নেই উৎসবে মনে পড়বেই। শুভ কাজের শুরুতে হবে, তোমার মুখের প্রশংসায় ও পাবে?
উত্তর: মিষ্টি
ধাঁধা #২৪
হাত নাই, পা নাই, এ কেমন রসিক নাগর আনায়েসে পার হয় নদী কিংবা সাগর।
উত্তর: নৌকা/ জাহাজ
ধাঁধা #২৩
শুরুতে বারণ কর মাথা ছাড়া চলতে বল দু’অক্ষরে সব মিলিয়ে থামবো কোথায় সময়টা বল।
উত্তর: নাচ
ধাঁধা #২২
বলেনতো নেপোলিয়ান কোন যুদ্ধে মারা গিয়েছিল
উত্তর: তার জীবনের শেষ যুদ্ধে
ধাঁধা #২১
হাত আছে তার পা নেই,দেহ আছে তার মাথা নেই।বলুনতো কি সেটা?
উত্তর: জামা
ধাঁধা #২০
কোন প্রাণী চোখ থাকতেও কান দিয়ে দেখে?
উত্তর: বাদুড়
ধাঁধা #১৯
কোন ফুল দিয়ে পুজো হয়না?
উত্তর: বিউটিফুল
ধাঁধা #১৮
একগোছা দড়ি গোছাতে না পারি বলুনতো কী?
উত্তর: রাস্তা
ধাঁধা #১৭
কোন বরের সাথে বরযাত্রী থাকে না?
উত্তর: অক্টোবর
ধাঁধা #১৬
শুক্র গ্রহের যমজ বোন কোন গ্রহকে বলে?
উত্তর: পৃথিবীকে
ধাঁধা #১৫
ভারতে আলু কারা নিয়ে এসেছিল?
উত্তর: পুর্তগিজরা
ধাঁধা #১৪
একগাছে একফল পাতায় তার কাঁটার দল
উত্তর: আনারস
ধাঁধা #১৩
কোন আশা শুধু মাত্র শীতকালে দেখা যায়?
উত্তর: কুয়াশা
ধাঁধা #১২
কার পা নেই কিন্তু সে সব সময় চলে
উত্তর: সময়
ধাঁধা #১১
আমি কালো তবে আলো না থাকলে আমার কোন হদিস পাওয়া যায়না বলুনতো আমি কে?
উত্তর: ছায়া
ধাঁধা #১০
কোন রথে চাকা থাকে না?
উত্তর: দশরথ / ভাগীরথ
ধাঁধা #০৯
কোন জিনিস গরীব ধনী সবাই দান করে?
উত্তর: ভোটদান/ জ্ঞানদান
ধাঁধা #০৮
যে দেয় সে জানে, যে নেয় সে জানে না, যে জানে সে নেয়না বলুনতো কী?
উত্তর: জাল নোট
ধাঁধা #০৭
ফস করে রেগে যাই জ্বলি ধপ করে বক্সের ভিতরে সারি সারি থাকি ঘুমিয়ে?
উত্তর: দেশলাই
ধাঁধা #০৬
কোন জিনিস আমরা খাই পানকরি এবং আগুন জ্বালাই?
উত্তর: নারকেল
ধাঁধা #০৫
কোন জিনিস একবার খেলে আর কেউ খেতে চায় না কিন্তু আপনাকে না জানিয়ে আবার খাওয়ানো হয়?
উত্তর: ধোঁকা
ধাঁধা #০৪
কখন আপনি সাঁতার কাটলেও আপনার চুল ভেজেনা?
উত্তর: আপনি স্বপ্নে সাঁতার কাটলে বা আপনার মাথায় চুল না থাকলে।
ধাঁধা #০৩
একটা হাতি জলে পরে গেল এবার হাতিটা কীভাবে উঠে আসবে?
উত্তর: হাতিটা জলে ভিজে উঠে আসবে।
ধাঁধা #০২
আমাদের শরীরের কোন অঙ্গকে দুবার পাই?
উত্তর: দাঁত
ধাঁধা #০১
আমি কালো তবে আলো না থাকলে আমার কোন হদিস পাওয়া যায়না বলুনতো আমি কে?
উত্তর: ছায়া

কেন বুদ্ধির ধাঁধা পড়া দরকার?


বুদ্ধির ধাঁধা শুধু সময় কাটানোর জন্য নয়। এগুলো—

  • মস্তিষ্কের ব্যায়াম হিসেবে কাজ করে ।
  • শিশুদের যুক্তিবোধ বাড়ায় ।
  • বড়দের চিন্তাশক্তি শানিত রাখে ।
  • পরিবার বা বন্ধুদের সঙ্গে মজা করার সুযোগ দেয় ।

আরও ধাঁধা পড়তে চাইলে আপনি চাইলে আমাদের সাইটে পাবেন—

  • হাসির ধাঁধা
  • সহজ ধাঁধা
  • রোমান্টিক ধাঁধা
  • কঠিন ধাঁধা
  • বুদ্ধির ধাঁধা উত্তর সহ


আমাদের ওয়েভসাইটে নিয়মিত নতুন ধাঁধা আপডেট করা হয় তাই আপনি ভিজিট করুন এবং নতুন নতুন ধাঁধা দেখুন। আপনি যদি নিজের বুদ্ধিকে একটু চ্যালেঞ্জ করতে চান, তাহলে বুদ্ধির ধাঁধা উত্তর সহ পড়ার অভ্যাস করুন।

আপনি কি সব ধাঁধার উত্তর দিতে পেরেছেন? আপনার বন্ধুদের চ্যালেঞ্জ জানাতে নিচের শেয়ার বাটনটি ব্যবহার করুন!