ক্রিকেট ধাঁধা উত্তর সহ: IND vs PAK স্পেশাল ধাঁধা ২০২৬

ক্রিকেটপ্রেমীদের জন্য নিয়ে এলাম একদম নতুন ও চ্যালেঞ্জিং আয়োজন — কঠিন ক্রিকেট ধাঁধা উত্তর সহ 2026 ।IND vs PAK স্পেশাল (Cricket Dhadha) । T20 World Cup 2026। বর্তমানে চলমান ICC Men’s T20 World Cup ঘিরে বিশ্বজুড়ে উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই আলাদা আবেগ, আলাদা রোমাঞ্চ ঘেরা পরিবেশ । এই ঐতিহাসিক ম্যাচ, যা পরিচিত India vs Pakistan cricket rivalry নামে, কোটি কোটি সমর্থকের হৃদস্পন্দন বাড়িয়ে দেয়।

এই পোস্টে আপনি পাবেন ৩০–৪০টি কঠিন ও বুদ্ধিদীপ্ত ক্রিকেট ধাঁধা, যেখানে থাকছে বিশ্বকাপের রোমাঞ্চ, কিংবদন্তি খেলোয়াড়দের ইঙ্গিত, রেকর্ড, স্মরণীয় মুহূর্ত এবং IND vs PAK স্পেশাল রাউন্ড। প্রতিটি ধাঁধার সঙ্গে দেওয়া আছে সঠিক উত্তর, যাতে আপনি নিজেকে যাচাই করতে পারেন এবং বন্ধুদেরও চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন।

আপনি যদি সত্যিকারের ক্রিকেট ভক্ত হন এবং খেলার খুঁটিনাটি ইতিহাস জানেন বলে মনে করেন, তাহলে এই ধাঁধাগুলো আপনার জন্যই। চলুন দেখি—আপনি কতটা বড় ক্রিকেট জিনিয়াস!

T20 World Cup স্পেশাল কঠিন ক্রিকেট ধাঁধা

ধাঁধা #৩১
আমি মাঠে নামি ১১ জনে,
দেশের পতাকা হৃদয়ে গুণে।
বিশ্বকাপ জিততে করি লড়াই,
আমি কে বলো তো ভাই?
উত্তর: জাতীয় ক্রিকেট দল
ধাঁধা #৩০
ফাইনালে হেলিকপ্টার উড়ে,
শেষ ওভারে ম্যাচটা ঘুরে।
ক্যাপ্টেন কুল নামেই জানো—
আমি কে সেই চিনতে পারো?
উত্তর: MS Dhoni (মহেন্দ্র সিং ধোনী)
ধাঁধা #২৯
আমি ভারতের আগুন পেসার,
পাকিস্তানের ব্যাটসম্যানের লেজার।
ডেথ ওভারে করি ধ্বংস—
আমি কে বলো স্পষ্ট?
উত্তর: Jasprit Bumrah (জাসপ্রিত বুমরাহ)
ধাঁধা #২৮
শেষ ওভারে ৬ মেরে,
মেলবোর্ন কাঁপে ঘুরে।
বিশ্বকাপের এই জয়—
কে করেছিল সেই ক্ষয়?
উত্তর: Virat Kohli (বিরাট কোহলি)
ধাঁধা #২৭
আমি সেই ম্যাচ ১৫ ফেব্রুয়ারি,
দুই দেশের উত্তেজনা ভারি।
বিশ্বকাপে মহারণ হয়—
কোন লড়াইটি সয়?
উত্তর: ভারত বনাম পাকিস্তান
ধাঁধা #২৬
আমি ৩ ফরম্যাটে সেরা,
ভারতের অলরাউন্ড ভরসা ঘেরা।
আমি কে?
উত্তর: Hardik Pandya (হার্দিক পাণ্ডিয়া)
ধাঁধা #২৫
আমি রানের পাহাড় গড়ি,
টেস্ট-ওডি-টি২০ তিনেই জরি।
ভারতের হিটম্যান খ্যাত—
আমি কে বলে দেখো?
উত্তর: Rohit Sharma (রোহিত শর্মা)
ধাঁধা #২৪
আমি ভারতের লেফট আর্ম স্পিন,
মিডল ওভারে করি উইন।
আমি কে?
উত্তর: Ravindra Jadeja (রবীন্দ্র জাজেদা)
ধাঁধা #২৩
আমি নিউজিল্যান্ডের শান্ত সেনা,
ক্যাপ্টেন হয়ে করি বাঁচা-মরা খেলা।
ফাইনালে বারবার যাই—
আমি কে বলো ভাই?
উত্তর:কেইন ইউলিমসন (Kane Williamson)
ধাঁধা #২২
চাপের ম্যাচ, কোটি চোখ—
কোন ম্যাচে ওঠে এই শোক?
উত্তর: ভারত বনাম পাকিস্তান ম্যাচ
ধাঁধা #২১
আমি ওয়েস্ট ইন্ডিজের দানব,
ছক্কা মারি অবিরত সব।
আমি কে?
উত্তর: Chris Gayle (ক্রিশ গেইল)
ধাঁধা #২০
আমি শ্রীলঙ্কার ইয়র্কার কিং,
ডেথ ওভারে করি সুইং।
আমি কে?
উত্তর: লাসিথ মালিঙ্গা (Lasith Malinga)
ধাঁধা #১৯
আমি দক্ষিণ আফ্রিকার পেস আগুন,
শর্ট বলেই করি ক্ষুণ।
আমি কে?
উত্তর: কাগিসো রাবাডা (Kagiso Rabada)
ধাঁধা #১৮
আমি ইংল্যান্ডের অলরাউন্ড শক্তি,
ব্যাট-বল দুইতেই ভক্তি।
আমি কে?
উত্তর: বেন স্টোক (Ben Stokes)
ধাঁধা #১৭
আমি আফগান স্পিন জাদু,
ব্যাটসম্যান পড়ে ফাঁদু।
আমি কে বলতো দাদু?
উত্তর: রশিদ খান (Rashid Khan)
ধাঁধা #১৬
আমি ভারতের প্রাক্তন ওপেনার,
সেহওয়াগ নামে বিখ্যাত রানার।
আমি কে?
উত্তর: বীরেন্দ্র শেওয়াগ (Virender Sehwag)

IND vs PAK স্পেশাল ক্রিকেট ধাঁধা ২০২৬

ধাঁধা #১৫
আমি পাকিস্তানের স্পিন বোলার,
ব্যাটসম্যান ভাবে—“এটা কেমন স্টাইলের ডেলিভার?”
কারণ বল ছাড়ার আগে দিই এমন বিরতি,
মনে হয় যেন সময় থেমে গেছে কিছু ক্ষণটি!
আমি কে?
উত্তর: উসমান তারিক (Usman Tariq)
ধাঁধা #১৪
উইকেট পেলেই করি এক কাজ—
গলা বাঁকা করে দিই আজব সাজ!
আমি কে?
উত্তর: আবরার আহমেদ
ধাঁধা #১৩
বল হাতে দৌড়াই একটু ধীরে,
পিচে এসে দাঁড়াই নীরব ঘিরে।
পোজটা এত লম্বা হয় ভাই—
মনে হয় জল খেয়ে আবার আসি তাই!
আমি কে?
উত্তর: উসমান তারিক
ধাঁধা #১২
দেশের মানুষ বলে কিং, দেশে বড়ো দাম
বিদেশে গেলে পরে নেই কোনো কাম ।
উত্তর: বাবর আজম (Babar Azam)

কঠিন সংক্ষিপ্ত ক্রিকেট ধাঁধা

ধাঁধা #১১
২০১৬ বিশ্বকাপের ফাইনাল নায়ক?
উত্তর: কারলোস ব্রেইথঅয়েট (Carlos Brathwaite)
ধাঁধা #১০
টি২০ ইতিহাসের প্রথম বিশ্বচ্যাম্পিয়ন দল?
উত্তর: ভারতের জাতীয় দল
ধাঁধা #৯
পাকিস্তানের প্রাক্তন বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন?
উত্তর: ইমরান খান (Imran Khan)
ধাঁধা #৮
ভারতের প্রথম টি২০ বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন?
উত্তর: মহেন্দ্র সিং ধোনী (MS Dhoni)
ধাঁধা #৭
অস্ট্রেলিয়ার পেস কিং কে?
উত্তর: ব্রেথ লি (Brett Lee)
ধাঁধা #৬
দক্ষিণ আফ্রিকার ৩৬০ ডিগ্রি?
উত্তর: এ বি ডেবিলিয়ার্স (AB de Villiers)
ধাঁধা #৫
ভারতের ৩৬০ ডিগ্রি কাকে বলা হয়?
উত্তর: সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)
ধাঁধা #৪
শ্রীলঙ্কার স্পিন কিং?
উত্তর: মোথাইয়া মুরলীধরণ (Muttiah Muralitharan)
ধাঁধা #৩
ভারতের প্রাক্তন কোচ রাহুল?
উত্তর: রাহুল দ্রাবিড (Rahul Dravid)
ধাঁধা #২
নেপালের বর্তমান ২০টি ক্রিকেটের অধিনায়ক কে ?
উত্তর: রোহিত পাউডেল (Rohit Paudel)
ধাঁধা #১
স্কটল্যান্ডের বর্তমান T20 ক্রিকেটের অধিনায়ক কে ?
উত্তর: রিচি বেরিংটন (Richie Berrington)

প্রিয় বন্ধুরা আমার এই পোস্টে ধাঁধার গোলকধাঁধায় পড়ে আপনার মগজের কতটুকু ব্যায়াম হলো? যদি মনে করেন আপনিই আসল ‘ধাঁধা সম্রাট’, তবে আপনার বন্ধুদের এই ক্রিকেট ধাঁধা পোস্টটি পাঠিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিন! আশা করি, প্রতিটি ধাঁধা আপনার চিন্তার জগতে নতুন করে নাড়া দিয়ে গেছে। জীবনের জটিল ধাঁধাগুলোর সমাধান হয়তো কঠিন, কিন্তু এই ছোট ছোট ক্রিকেটীয় বুদ্ধির ধাঁধাগুলো আপনার মনকে রাখবে সতেজ ও প্রাণবন্ত। আমাদের আগামী আয়োজনে আরও নতুন সব চমক নিয়ে ফিরছি, ততক্ষণ পর্যন্ত মগজকে সচল রাখুন ধন্যবাদ!

আপনি কি সব ধাঁধার উত্তর দিতে পেরেছেন? আপনার বন্ধুদের চ্যালেঞ্জ জানাতে নিচের শেয়ার বাটনটি ব্যবহার করুন!